
লেখক মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
পবিত্র কুরআনুল কারীম মানবজাতির সবেচেয় বড় হিদায়াতের উৎস। এই কিতাব অন্ধকারাচ্ছন্ন জাতিকে গাঢ় কালো আঁধার থেকে বের কের এনেছে আলোর পথ; তাদেরকে দেখিয়েছে সঠিক রাস্তা, চিনেয়েছে সফলতার মঞ্জিল; স্থাপন করেছে বান্দা ও আল্লাহর মাঝে অন্য রকম এক সম্পর্ক—এটি উভেয়র মধ্যকার সেতুবন্ধন; এর মাধ্যম অবলম্বন করেই একজন দূরাগত বান্দা মুহূর্তেই চলে যেতে পারে তাঁর প্রিয়তম রবের সান্নিধ্যে; তাই কুরআনুল কারীম মানবজাতির জন্য অন্য রকম এক নিয়ামত।
এই কিতাব নাযিল হয়েছিল তেলওয়াত ও তাদাব্বুর তথা চিন্তা-ভাবনা করার জন্য; কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা বর্তমান সময়ে এসে একে কেবলই তেলাওয়াতের কিতাব বানিয়ে ফেলেছি। শুধু তেলাওয়াত করার দ্বারাই কুরআনের যথাযথ হক আদায় হচ্ছেবলে ধরে নিচ্ছি—যা অনেক বড় একটি ভুল ধারণা; অথচ এই কিতাব যেমন তেলাওয়াতের, তেমনি তাদাব্বুরেরও।
এখনো কোনো রেটিং নেই — প্রথম পাঠক হয়ে আপনার মতামত শেয়ার করুন।
এখনো কেউ মতামত লেখেননি। পড়া শেষে আপনিই প্রথম মতামত দিতে পারেন।